নেত্রকোনায় ট্রাকচাপায় সোর্সসহ পুলিশ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: অভিযান থেকে ফেরার পথে নেত্রকোনায় ট্রাকচাপায় জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ও পুলিশের এক সোর্স নিহত হয়েছেন। নিহতরা হলেন- এএসআই মোহাম্মদ মিরাজ উদ্দিন (৩০) ও তার সঙ্গে থাকা সোর্স রাজু মিয়া (২৪)।
বৃহস্পতিবার (১০ মে) মধ্যরাতে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জ বাজারের পুলিশ ফাঁড়ির কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এ দুজন মারা যান। তারা অভিযান থেকে ফিরছিলেন।
নিহত এএসআই মিরাজ উদ্দিনের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। সোর্স রাজু মিয়া নেত্রকোনা শহরের চকপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, এএসআই মিরাজ উদ্দিন জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নিয়ে শ্যামগঞ্জ বাজারের কাছে পূর্বধলা ফিলিং স্টেশন নামের একটি তেলের পাম্পে অভিযান চালায়। সেখান থেকে দুটি রিভলবার সহ দুজনকে আটক করে পুলিশ। আটককৃতদের সিএনজি চালিত অটোরিকশায় করে জেলা গোয়েন্দা কার্যালয়ে পাঠিয়ে দেন। এরপর এএসআই ও তার সোর্স মোটরসাইকেলে করে গোয়েন্দা কার্যালয়ের উদ্দেশে রওনা হলে পথে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের মরদেহ উদ্ধারের তৎপরতা চলছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
Manual3 Ad Code ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজারRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed