Main Menu

সারাদেশে ৫ শিক্ষার্থীর আত্মহত্যা

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর সারাদেশে ৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানা যায়।

মৃতরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জহরের কান্দি গ্রামের সুবোধ চন্দ্র বাড়ৈ’র মেয়ে পূজা বাড়ৈ, যশোরের ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর (খালপাড়া) গ্রামের ভ্যানচালক জামাল উদ্দিনের মেয়ে শান্তা ইসলাম, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের বাহেরচর গ্রামের আনিছ হাওলাদারের মেয়ে নাসরিন আক্তার, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘি ইউনিয়নের প্রধানপাড়া এলাকার ধিরেন্দ্রনাথের মেয়ে বিথী রাণী এবং রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের আজাহারুল ইসলামের মেয়ে রোকেয়া বেগম।

Manual8 Ad Code

গোপালগঞ্জের পূজার মৃত্যুর বিষয়ে কোটালীপাড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, ঘরের আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন পূজা। বাড়ির লোকজন দরজা ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

যশোরের শান্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, এসএসসি পরীক্ষায় ফেল করায় তিনি নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শান্তা। কারও অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Manual3 Ad Code

শরীয়তপুরের নাসরিনের মৃত্যুর বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, ফল প্রকাশের পর পাস করতে পারেননি দেখে এদিনই বিকেলে নিজের ঘরে বিষ পান করেন। এরপর যন্ত্রণায় চিৎকার করতে থাকেন নাসরিন। পরে পরিবারের লোকজন তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

Manual3 Ad Code

পঞ্চগড়ের বিথীর মৃত্যুর বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা বিথী। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

রংপুরের রোকেয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকির হোসেন জানান, রোকেয়া নামের এক এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর পর আত্মহত্যার চেষ্টা করেন। তাকে এখানে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code