ইন্টারনেটে সরাসরি সাগরতলের জীবন
তথ্য প্রযুক্তি ডেস্ক: প্রশান্ত মহাসাগরের তলদেশে ১০০০ কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক কেবলের এক নেটওয়ার্ক গড়ে তুলেছেন বিজ্ঞানীরা, যার মাধ্যমে সাগরতলের প্রায় অজানা জগতের তাৎক্ষণিক খবর পাওয়া যাবে ইন্টারনেটে। পৃথিবীপৃষ্ঠের মোট আয়তনের প্রায় ৭০ শতাংশ দখল করে আছে সাগর-মহাসাগর। কিন্তু সাগরতলের জীবন এখনও মানুষের কাছে হয়ে আছে বিরাট এক রহস্য।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সেই অজানাকে জানতেই দ্য ওশান নেটওয়ার্কস কানাডা (ওএনসি) প্রশান্ত মহাসাগরের উত্তরপূর্বাঞ্চলের ৮ হাজার ২০০ ফুট গভীরে ফাইবার অপটিক কেবলের এই নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা গভীর সাগরকে যুক্ত করেছে ইন্টারনেটের সঙ্গে।
এই নেটওয়ার্ক ব্যবহার করে বিজ্ঞানীরা পানির নীচে বসানো একাধিক অবজাভেটরির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পৃথিবীর নানা প্রান্তের বিজ্ঞানীরা নিজেদের ল্যাপটপ থেকেই ইন্টারনেটের মাধ্যমে সমুদ্র ও সামুদ্রিক জীবনকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন বলে আশা করছে ওএনসি।
ওএনসি বলছে, এই নেটওয়ার্কে যুক্ত ৫০০০ সেন্সরের মাধ্যমে সমুদ্রের গভীরের ‘রিয়াল টাইম’ তথ্য সংগ্রহ করা যাবে। রিয়েল টাইম ভিডিওতে দেখা যাবে গভীর সমুদ্রের জীবন। লাইভ ভিডিও দেখার পাশাপাশি হাইড্রোফোনের মাধ্যমে শোনা যাবে সাগরতলের সামুদ্রিক শব্দও।
আগে যেখানে গভীর সমুদ্রের তথ্য সংগ্রহ করতে হত স্যাটেলাইটের ফিড বিশ্লেষণ করে, সেখানে এখন সাগরতলের নেটওয়ার্ক থেকে ইন্টারনেটের মাধ্যমে প্রতিদিন ২৮০ গিগাবাইট তথ্য সংগ্রহ করতে পারে ওএনসি।
বিজ্ঞানীরা আশা করছেন, জলবায়ু পরিবর্তন, সুনামির উৎপত্তি এবং পানির নীচের ভূমিকম্প নিয়ে গবেষণায় এই নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed