Main Menu

সিলেটে ‘লায়ন্স চক্ষু হাসপাতাল’ নির্মান কাজ পরিদর্শনে অর্থপ্রতিমন্ত্রী

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট লায়ন্স ফাউন্ডেশনের অন্যতম প্রকল্প নগরীর বাগবাড়িতে নির্মানাধীন ‘লায়ন্স চক্ষু হাসপাতাল’ ভবন নির্মানে সরকারের পক্ষ থেকে এক কোটি টাকা অনুদান দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। উল্লেখ্য, গত ১২ জানুয়ারী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এই চক্ষু হাসপাতালের ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর করেছিলেন।
৬ মে রবিবার দুপুরে প্রকল্পের ছয়তলা বিশিষ্ট ভবনের প্রথম তলার ছাদ ঢালাই উদ্ভোধন ও কাজ পরিদর্শনকালে তিনি এই অনুদান প্রদানের ঘোষনা দিয়ে বলেন, মানুষের কল্যানে এই সরকার নিবেদিত। শিক্ষা সাসস্থান সহ বিভিন্ন খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। লাযন্স ক্লাবের চক্ষু হাসপাতাল স্থাপন একটি মহতি উদ্যেগ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে, তবে গরীব, সুবিধা বঞ্চিত মানুষজন যাতে সেবা পায় তা আপনাদের নিশ্চিত করতে হবে। সরকারের সব ভাল কাজে থাকার আহŸান জানিয়ে এম এ মান্নান বলেন, টাকার জন্য কোন মহৎকাজ আটকে থাকবেনা। প্রকল্পের কাজ যাতে দ্রæত সম্পন্ন হয় সে জন্য প্রতিশ্রæত অনুদানের এক কোটি টাকা আগামী জুন মাসের মধ্যেই পাওয়া যাবে বলে তিনি লায়ন্স নেতৃবৃন্দকে আশ^স্ত করেন।
এর আগে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও তাঁর সহধর্মিনী সদ্য অবসর প্রাপ্ত ঢাকা হলিক্রস কলেজের অধ্যাপিকা জুলেখা মান্নান প্রকল্প এলাকায় এসে পৌছাঁলে প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা: আজিজুর রহমান ও লায়ন আসমা কামরানের নেতৃত্বে লায়ন নেতারা তাদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান,সুবিধা বঞ্চিত মানুষের জন্য এই হাসপাতালে চক্ষু চিকিৎসার সর্বাধুনিক ব্যবস্থা থাকবে এবং স্বপ্লমূল্যে মানুষজনকে সেবা প্রদান করা হবে। এই হাসপাতাল নির্মানের জন্য সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সময়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে বাগবাড়ি বর্ণমালা স্কুলের পাশে চার শতক ভ’মি অনুদান দেয়া হয়।
ঢালাই কাজের উদ্ভোধন ও প্রকল্প পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপ¯িহত ছিলেন- লায়ন্স ৩১৫ বি-১ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা: আজিজুর রহমান, সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আছমা কামরান, সেক্রেটারী লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, ভাইচ চেয়ারম্যান লায়ন ডা: এম এস জামান চৌধুী বাহার, লায়ন সামছুল আলম খান, জয়েন্ট সেক্রেটারী লায়ন গৌতম লাল দত্ত, লায়ন ফারুক আহমদ এমজেএফ, লায়ন গৌতম বনিক, জয়েন্ট ট্রেজারার লায়ন আমিন উদ্দিন, লায়ন মাসুম আহমেদ জোয়ারদার, লায়ন হেলেন আহমেদ, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন রোজিনা আক্তার শিপা, হলিসিটি লায়ন্স ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার আবু তাহের ও সদস্য সাংবাদিক খালেদ আহমদ, লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার, লায়ন মো. আসাদুল হক আসাদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code