Main Menu

৭ কেজি স্বর্ণসহ বিমানের গাড়ি চালক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০টি স্বর্ণের বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গাড়ি চালক বিল্লাল হোসেনকে (৫০) আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।

রবিবার দুপুরে আট নম্বর গেট থেকে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা তাকে আটক করে। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন সাত কেজি।

ঢাকা কাস্টমস হাউসের উপ কমিশনার (ডিসি) অথেলো চৌধুরী জানান, দুপুর ২টার দিকে বিমানবন্দরের আট নম্বর গেট পার হওয়ার সময় প্রিভেন্টিভ টিমের সদস্যরা বিল্লালকে চ্যালেঞ্জ করে। পরে মাইক্রোবাস তল্লাশি করে গাড়ির ভেতর লুকিয়ে রাখা ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল জানায়, বিমানের আরেক গাড়ি চালক আমজাদ তাকে এই স্বর্ণের চালানটি বিমানবন্দরের বাইরে নিয়ে যাওয়ার জন্য দিয়েছে।

অথেলো আরো জানান, স্বর্ণ উদ্ধারের পর থেকে আমজাদ পলাতক রয়েছে।

Share





Related News

Comments are Closed