কানাডায় বিনা খরচে যেভাবে স্নাতক ডিগ্রি নেবেন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের দেশ কানাডা। একবার সুযোগ পেলেই চলে। থাকবেন আজীবন। নেই কোন টেনশন। নেই ঝক্কি ঝামেলা। কে হারায় এই সুযোগ।
কানাডার টরেন্টোতে অবস্থিত হামবার কলেজ বৃত্তির সুযোগ দিচ্ছে বিদেশী শিক্ষার্থীদের। এই বৃত্তির আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি নিতে পারবেন অনায়াসে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন বৃত্তির ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাবে হামবার কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে (http://bit.ly/1GVtQrH)।
জানা গেছে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হামবার কলেজ। কলেজটিতে পড়ানো হয় এমন বিভিন্ন বিষয়ে ডিগ্রিগুলো নেওয়া যাবে। কোর্স শুরু হয়ে গেছে।
যারা নির্বাচিত হবেন তাদের খুশির যেন শেষ নেই। শিক্ষার্থীরা আকর্ষণীয় বৃত্তি পাবেন। স্নাতক পড়ার জন্য দুই ধরনের বৃত্তি দেওয়া হবে। একটির আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করবে হামবার কলেজ।
অপরটির আওতায় শিক্ষার্থীদের পাঁচ হাজার ডলার বৃত্তি দেওয়া হবে। বৃত্তি নবায়নের সুযোগ থাকবে। তবে নবায়নের জন্য শিক্ষার্থীদের অবশ্যই ৭৫ শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে তাদের স্ব স্ব কোর্স থেকে।
বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষা ক্ষেত্রে সাফল্য বা কৃতিত্ব, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা, রেফারেন্স ও আগ্রহের ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে।
আবেদনের আগেই শিক্ষার্থীদের হামবার কলেজে ভর্তির আবেদন করতে হবে। পরে শিক্ষার্থীদের পড়ালেখার খরচের সঙ্গে বৃত্তির অর্থ যোগ করে দেওয়া হবে। ২০১৭ সালের সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া স্নাতক কোর্সের জন্য আবেদনের সুযোগ থাকবে ২০১৮ সালের ১৯ মে পর্যন্ত।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed