Main Menu

নবীগঞ্জে পিকআপ চাপায় পথচারী নিহত

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান চাপায় সানুক মিয়া নামে (৪২) এক পথচারী নিহত হয়েছেন । শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে এ দূর্ঘটনাটি ঘটে । নিহত সানুক মিয়া বালাগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত নজিব উল্লাহর পুত্র ।
জানা যায়, কিছুদিন পূর্বে সানুক মিয়া তার শশুর বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া গ্রামে বেড়াতে আসেন । সেখান থেকে শনিবার ভোরে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্য রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন তিনি । এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান সিলেট যাচ্ছিল। পথিমধ্যে মডেল বাজার নামকস্থানে পৌঁছামাত্র পিছন দিক থেকে সানুক মিয়াকে মারাত্মক ভাবে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed