গোয়াইনঘাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সালুটিকর ডিগ্রী কলেজের পাশে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর সালুটিকর কলেজের পাশের নালাতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে থানার এস আই খায়রুল বাশার ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন। সালুটিকর পুলিশ ফাড়ীর ইনচার্জ মো. রজিব উল্লাহ খান অজ্ঞাত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed