লন্ডনে প্রথম মুসলিম মহিলা মেয়র হলেন পাকিস্তানী ফাইজা
প্রবাস ডেস্ক : লন্ডনে প্রথমবারের মত কোন কাউন্সিল নির্বাচনে নির্বাহী মেয়র পদে মুসলিম মহিলা মেয়র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানী বংশোদ্ভুত রোকশানা ফাইজা। তিনি গত ৩ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত লন্ডন বারা অফ নিউহাম কাউন্সিল থেকে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন।
লেবার পার্টির সেইফ বারা খ্যাত নিউহামে সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার কৃতিত্ব অজর্ন করলেন এই তরুন লেবার মেয়র প্রার্থী। রোকশানা ২০১৪ সালে কাস্টম হাউজ ওয়ার্ড থেকে কাউন্সিলার নির্বাচিত হন।
মেয়র নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ৫৩ হাজার ২১৪টি। তার নিকটতম প্রতিদ্বন্ধি বাংলাদেশী বংশোদ্ভুত কনজাবেটিভ দলীয় প্রার্থী রহিমা খাতুন পেয়েছেন ৮ হাজার ৬২৭টি ভোট।
নিউহামে এবার মোট ভোটের মধ্যে কাস্ট হয়েছে ২৩.৮৪ পাসেন্ট ভোট। নব নির্বাচিত মেয়র রোকশানা ফাইজা দায়িত্ব নিচ্ছেন নিজ দলের নিউহামের দীর্ঘ দিনের মেয়র ও লীডার স্যার রবিন ওয়েলস এর কাছ থেকে।
এর আগের বার স্যার রবিন ওয়েলস পেয়েছিলেন মোট কাস্টিং ভোটের ৬১ পার্সেন্ট। আর এবার রোকশানা ফাইজা পেয়েছেন ৭৩.৪ পাসেন্ট ভোট।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed