হবিগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বজ্রপাতের ঘটনায় হবিগঞ্জ জেলায় এক নারীসহ ৩জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ মে) পৃথক বজ্রপাতের ঘটনায় জেলার চুনারুঘাট, বানিয়াচং ও বাহুবল উপজেলায় এ তিনজন নিহত হন।
চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের তাউসী গ্রামের প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী হেনা বেগম (৩৪) বজ্রপাতে নিহত হয়েছেন। চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বানিয়াচং উপজেলার মুড়ারআব্দা গ্রামের কৃষক রণধীর চন্দ্র দাশ (৪৫) নিহত হয়েছেন। নিহত কৃষক রণধীর চন্দ্র দাস ওই গ্রামের স্বর্গীয় যতীন্দ্র চন্দ্র দাশের ছেলে।
বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের হাইডোবিলে বজ্রপাতে আবুল কালাম (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম একই ইউনিয়নের রাজসুরত (ভবানিপুর) গ্রামের সঞ্জু মিয়ার ছেলে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদRead More
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More



Comments are Closed