বৃটেনে কাউন্সিলর নির্বাচিত হলেন সিলেটের সদরুজ্জামান
প্রবাস ডেস্ক : গণতন্ত্রের সূতিকাগার বৃটেনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের ওসমানীনগরের খাগদিওর গ্রামের কৃতিসন্তান সদরুজ্জামান খান। ৩ মে বৃটেনের স্থানীয় সরকার নির্বাচনে গুরুত্বপূর্ণ বার্কিং ও ডেগেনহাম চ্যাডওয়েলহিথ এলাকা থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সদরুজ্জামান খান মদন মোহন কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর আশির দশকে উচ্চ শিক্ষার্থে বৃটেনে পাড়ি জমান। সেখানে তিনি মাস্টার্স ডিগ্রী অর্জন করেন একটি স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে। এরই মাঝে তিনি সেখানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত হন। নিজ যোগ্যতায় তিনি সেখানে মূল ধারার রাজনীতিতে জায়গা করে নেন। নানামুখি কর্মকান্ডে এক পর্যায়ে তিনি জনপ্রিয় কমিউনিটি নেতা হিসেবে পরিচিতি পান। এরই ধারাবাহিকতায় লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে জনরায়ে কাউন্সিলর নির্বাচিত হন তিনি।
সদরুজ্জামান খানের পিতা নুরুল হক খান একাত্তরের মুক্তিযুদ্ধে পাক হানাদারদের হাতে শহীদ হন। তার পিতা ছিলেন তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের একজন অফিসার। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি দেশ মাতৃকার টানে মুক্তিবাহিনীতে যোগ দেন। মুক্তিযোদ্ধা পিতার সাত সন্তানের মাঝে সদরুজ্জামান খান দ্বিতীয়।
এক প্রতিক্রিয়ায় সদরুজ্জামান খান বলেন, সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছি। আজকের এই অর্জন সেই কাজেরই স্বীকৃতি। তবে এই বিজয় অবশ্যই দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিলো।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed