Main Menu

সিলেটে ১৩ কেজি গাঁজাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থেকে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ সোহাগ মিয়া (২০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৪ মে) সকাল সাড়ে ১০ টায় র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা স্টেশন রোড থেকে তাকে আটক করে। আটক যুবক ছাতক উপজেলার উস্তংগের গাঁও গ্রামের মৃত শেখ ফরিদ মিয়ার ছেলে।

এ ব্যপারে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- আটক যুবক এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে সে এ পেশার সাথে জড়িত। আটকের পর তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed