Main Menu

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় নৃপেশ দেব (৩৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৪ মে) সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহত নৃপেশ উপজেলার বগা ডুবি গ্রামের বাসিন্দা। তিনি অাসামপাড়া বাজারের কসমেটিকস ব্যবসায়ী।
জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি সিমেন্ট বোঝাই ট্রাক কোন ধরনের সিগনাল লাইট বা বাতি না জ্বালিয়েই বাজারের অদুরে দাড়িয়ে থাকে। রাত ১১টায় ব্যবসায়ী নৃপেশ কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ট্রাকের সাথে ধাক্কা লাগে। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্য ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে শুক্রবার সকাল ৬টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Share





Related News

Comments are Closed