বিশ্বনাথে স্কুল ছাত্রের আত্মহত্যা
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। তার নাম নুরুজজামান (১৪)। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের দেওয়াননগর গ্রামের ফটিক মিয়ার পুত্র ও পিএমসি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
শুক্রবার সকাল ৮টায় নুরুজজামান তার বসত ঘরের তীরে গলায় দড়ি দিয়ে আত্বহত্যা করেছে বলে জানা গেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
খবর পেয়ে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দসহ একদল পুলিশ ঘটনা স্থলে যান। এর পূর্বে পরিবারের লোকজন স্কুল ছাত্র নুরুজজামানকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। পরে পুলশি হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed