সিলেটে বানরের উপদ্রব নিরসনে পরামর্শ সভা রোববার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় শত শত বানর কর্তৃক শিশু কিশোর মহিলা পুরুষদের উপর যখন তখন হামলে গড়ে রক্তাক্ত জখম করা, মানুষের বাড়িঘরে প্রবেশ করে আতংক ছড়ানো ও মালামাল তছনছ করা, উঠতি গাছ গাছালি ও ফল ফলাদি নষ্ট করা সহ নানা উপদ্রব দীর্ঘদিন থেকে চলে আসছে। বানরের এহেন বেপরোয়া আর নির্মম আচরনে সংশ্লিষ্ট এলাকার মানুষজন অতীষ্ঠ হয়ে পড়েছেন।
বন্যপ্রাণী বানরের সুরক্ষা, সংশ্লিষ্ট এলাকার মানুষজনদের বানরের অত্যাচার থেকে রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কী করনীয় এ লক্ষ্যে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সকলের সমন্বয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীর উদ্যোগে এক জরুরী পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।
পরামর্শ সভা ৬ মে রোববার রাত সাড়ে আটটায় নগরীর শাহী ঈদগাহ মিতা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। যথাসময়ে এ পরামর্শ সভায় উপস্থিত থেকে সুনির্দিষ্ট মতামত ব্যক্ত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
Related News
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More



Comments are Closed