Main Menu

বাহুবলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরীতে ধান কাটার সময় বজ্রপাতে অাবুল কালাম (৪৫) নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে স্নানঘাট ইউনিয়নের মুদাহার পুর গ্রামের পাশে হাইডোবা বিল নামক স্থানে এঘটনা ঘটে ।

জানা যায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের রাজসুরত ( ভবানিপুর) গ্রামের সঞ্জু মিয়ার পূত্র অাবুল কালাম ( ৪৫) স্নানঘাট ইউনিয়নের মুদাহার পুর গ্রামের পাশে হাইডোবা বিল নামক স্থানে ধান কাটতে গেলে ওই সময় অাকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হয় । এসময় বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হন তিনি । এতে ঘটনাস্থলেই কালাম নিহত হন। পরে স্থানীয়রা নিহত কালামের লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে অাসেন।

Share





Related News

Comments are Closed