রাঙামাটিতে সন্ত্রাসী হামলায় নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্বৃত্তের গুলিতে নিহত রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমার শেষকৃত্যে যাওয়ার পথে তাঁর সমর্থকদের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ৫ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত ৭ জন।
শুক্রবার (৪ মে) দুপুর ১টার দিকে নানিয়ারচরের বেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রাঙামাটি জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ইউপিডিএফ (গণতান্ত্রিক) প্রধান তপনজ্যোতি চাকমা, মহালছড়ির সেতু লাল চাকমা (৪০), কনক চাকমা (৩৮) ও সুজন চাকমা (৩০) এবং খাগড়াছড়ির পানছড়ি এলাকার মাইক্রোবাসচালক বাঙালি সজীব (৩৪)।
মো. জাহাঙ্গীর আলম জানান, শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ওই ব্যক্তিরা খাগড়াছড়ি থেকে রাঙামাটির নানিয়ারচর আসছিলেন। শেষকৃত্য স্থলে আসার পথে খালিয়াজুড়ি নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে তিনজন আর হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান। আহত লোকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩ মে) নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন-লারমা) সহ-সভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।এ ঘটনায় তার সহকারী রুপম চাকমা (৩৫) আহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ এর শীর্ষ নেতাদের দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed