Main Menu

খাবার খেয়ে হাবিপ্রবির ২০ ছাত্রী আক্রান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আইভি রহমান হলে রাতের খাবার খেয়ে কমপক্ষে ২০ জন ছাত্রী ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার (২০ এপ্রিল) রাতের খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে দিনাজপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে নাজিয়া আনজু, রুকসানা, বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে লুবানা ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে রেখা রায়, রতি মণ্ডল, রুনা খাতুন ও তাহমিনা আক্তারকে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়াও অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে রয়েছে।

এ ব্যাপারে হল সুপার ড. গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে ডাল, মুরগির মাংস, সবজি ও ভাত দেওয়া হয়েছিল। কিভাবে এ ঘটনা ঘটল—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে তা অনুসন্ধান করে দেখা হবে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

Share





Related News

Comments are Closed