কিশোরগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় বজ্রপাতে ধান কাটা দুই শ্রমিক ও মিঠামইন উপজেলায় এক গৃহবধূ মারা গেছেন। রবিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
বজ্রপাতে বাজিতপুর উপজেলার মাইজছর ইউনিয়েনরে কাটাবন এলাকায় আবদুর রশিদ (৩৫) মারা যান। তার বাবার নাম আবদুল মজিদ। বাড়ি নেত্রকোনার বারহাট্টায়। এছাড়া বাহের বালি এলাকায় তৌহিদ মিয়া (২৭) মারা যান। তার বাবার নাম সামেদ মিয়া।
বাজিতপুর থানার ওসি সাইফুল ইসলাম মজুমদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিঠামইন থানার ওসি নাছির উদ্দিন ভূইয়া জানান, মিঠামইন উপজেলার ভুরভুরি গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী রুপচান বেগম বজ্রাঘাতে মারা যান। তিনি বাড়ির পাশে ফসলের ক্ষেতে কাজ করছিলেন।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed