ভূগোল দ্বিতীয়পত্রের পরীক্ষা ১৪ মে
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান উচ্চ মাধ্যমিক ও সমমানের (এইচএসসি) ২৩ এপ্রিল সোমবারের পরীক্ষা স্থগিত করে তা ১৪ মে (সোমবার) নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার ময়মনসিংহের একটি কেন্দ্রে ভুল করে ভূগোল দ্বিতীয়পত্রের প্রশ্নের প্যাকেট খুলে ফেলায় পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত হয়।
রোববার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির চেয়ারম্যন ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।
রোববার ভূগোল প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ভূগোল দ্বিতীয়পত্রের পরীক্ষা।
গত ২ এপ্রিল থেকে দুই হাজার ৫৪১টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। আগামী ১৩ মে শেষ হওয়ার কথা ছিলো তত্ত্বীয় পরীক্ষা।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed