সিলেটে মাদকের টাকা নিয়ে দ্বন্ধে কিশোর খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ঘাসিটুলা এলাকার মজুমদারপাড়ায় কিশোর সোহাগ মিয়া হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে তার বন্ধু শাকিল আহমদ (২০)। বুধবার বিকেলে সিলেট মহানগর হাকিম (এমএম-৩) আদালতে শাকিল স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
এরআগে বুধবার দুপুরে ঘাসিটুলা এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। আর গত সোমবার (১৬ এপ্রিল) দুপুরে ঘাসিটুলা এলজিইডি কার্যালয়ের সীমানাপ্রাচীর সংলগ্ন খালের পাশ থেকে সোহাগ মিয়ার বস্তবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, বুধবার দুপুরে নিহত সোহাগের বন্ধু শাকিলকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতে তোলা হয়। আদালতে সে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।
শাকিলের জবানবন্দির বরাত দিয়ে ওসি বলেন, শাকিল ও সোহাগ পরষ্পরের বন্ধু ছিলো। তারা একসাথে হিরোইন, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সেবন করতো। মাদকের টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্ব্দ্ব দেখা দেয়। এই দ্ব্দ্ব থেকে আরো কয়েকজন বন্ধু নিয়ে সোহাগকে খুন করে শাকিল। আদালত জবানবন্দি গ্রহণ শেষে শাকিল আহমদকে কারাগারে প্রেরণ করেন।
নগরীর মজুমদারপাড়ার ময়না মিয়ার কলোনীর বাসিন্দা সোহাগ মিয়া কাজিরবাজারে মাছের আড়তে দিনমজুরের কাজ করতো। গত ১৩ এপ্রিল থেকে সোহাগের খোঁজ পাচ্ছিলেন না তার স্বজনরা। ১৬ এপ্রিল সকালে স্থানীয় শিশু-কিশোররা এলজিইডি অফিসের পাশে ক্রিকেট খেলতে গিয়ে সোহাগের বস্তাবন্দি লাশ দেখতে পায়।
Related News
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More



Comments are Closed