Main Menu

ছাতকে গৃহবধূর আত্মহত্যা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাতকের পল্লীতে গলায় ফাঁস দিয়ে সেলিনা বেগম (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।
বুধবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঘরের পেছনের একটি কক্ষের তীরের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় সেলিনা বেগমকে দেখতে পেয়ে প্রতিবেশী লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ছাতক থানার উপপরিদর্শক মো. আমির খসরু জানান, নিহত গৃহবধূ সেলিনার স্বামী সিলেটে রাজমিস্ত্রির কাজ করে। অভাব-অনটনের সংসার তাদের। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
নিহত গৃহবধূ সেলিনার পরিবারের দাবি অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা পথ বেঁছে নিয়েছেন।

Share





Related News

Comments are Closed