Main Menu

সিলেটে মা-ছেলে খুনের তদন্তে পিবিআই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মিরাবাজার খাঁরপাড়ায় মা-ছেলে জোড়া খুনের ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই। এর আগে ঘটনার দিন গত ১ এপ্রিল থেকে এই ঘটনায় ছায়া তদন্তে ছিলো তারা। মঙ্গলবার কোতোয়ালী থানা পুলিশ মামলাটি পিবিআই’র কাছে হস্তান্তর করে।
এরপর বুধবার থেকে তারা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেন। সকাল ১১টায় পিবিআই’র বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিকের নেতৃত্বে একটি দল এই তদন্তের কাজ শুরু করেছে। তদন্তে প্রাথমিকভাবে এই বাসায় মাদকসহ সংশ্লিষ্ট আরো কিছু অপরাধের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন পিবিআই কর্মকর্তারা।
তদন্তের দায়িত্বে থাকা পিবিআই পরিদর্শক আবুল হোসেন জানান, ঘটনার দিন থেকেই পিবিআই তাদের মতো করে তদন্ত করে আসছিলো। তারা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামতও সংগ্রহ করে নিয়ে আসেন। সেগুলো পর্যালোচনা করেছেন। মামলার অন্যতম সন্দেভাজন তানিয়াকে তারা গ্রেফতার করেছেন। তানিয়াসহ খুনে জড়িত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রয়োজনে আবার জিজ্ঞাসাবাদ করবেন। প্রাথমিকভাবে তারা রোকেয়ার বাসায় মাদকসহ আরো কিছু অসামাজিক অপরাধের আলামত পেয়েছেন। সবগুলো বিষয় তারা খতিয়ে দেখছেন।

Share





Related News

Comments are Closed