ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ছাত্রলীগ
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্বদ্যিালয়ের কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগ সভাপতি ইশরাত জাহান ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ। শুক্রবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ইশারাত জাহান ইশা তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হওয়ায় তার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হলো।’
সুফিয়া কামাল হলের একাধিক শিক্ষার্থী জানান, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া নিয়ে গত মঙ্গলবার (১০এপ্রিল) রাতে হল শাখা ছাত্রলীগের সভাপতি ইশার সঙ্গে বাগবিতণ্ডা হয় আরেক শিক্ষার্থী ও হল ছাত্রলীগের সহসভাপতি মোর্শেদা খানমের। একপর্যায়ে মোর্শেদা ওই কক্ষের জানালার কাচে লাথি মারলে তার পা কেটে যায়।
পরে ইশাকে কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু হয়। অনেকেই মোর্শেদার কেটে যাওয়া পায়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে দাবি করেন। এক পর্যায়ে কয়েক হাজার ছাত্র হলের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
এর প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে গভীর রাতে ইশাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed