ইকবাল মনসুর ট্রিটমেন্ট ফান্ডের কাছে যুক্তরাজ্যে সংগৃহিত অনুদান প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক : লিভার ক্যান্সারে আক্রান্ত সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক ইকবাল মনসুর ট্রিটমেন্ট ফান্ডের কাছে যুক্তরাজ্যে সংগৃহিত অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অসুস্থ সাংবাদিক ইকবাল মনসুরের বাসায় আনুষ্টানিকভাবে এ চেক হস্তান্তর করেন চ্যানেল এস এর এমডি তাজ চৌধুরী ও অসুস্থ সাংবাদিক ইকবাল মনসুর ট্রিটমেন্ট ফান্ড ইউকের আহবায়ক সাংবাদিক আহাদ চৌধুরী বাবু।
এ সময় অসুস্থ সাংবাদিক ইকবাল মনসুরকে সঙ্গে নিয়ে চেক গ্রহণ করেন সাংবাদিক ইকবাল মনসুর ট্রিটমেন্ট ফান্ডের আহবায়ক ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিল ফয়সল।
এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক ইকবাল মনসুর ট্রিটমেন্ট ফান্ডের সদস্য সিলেট জেলা প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, ফান্ডের সদস্য সিলেট জেলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক শাহ দিদার আলম নবেল, ফান্ডের সদস্য চ্যানেল এস ইউকের সিলেট ব্যুরো চিফ মঈন উদ্দিন মনজু, সাংবাদিক ইকবাল মনসুর ট্রিটমেন্ট ফান্ডের কো-অর্ডিনেটকর আশকার আমীন রাব্বি, সাংবাদিক লিটন চৌধুরী। এছাড়া- সাংবাদিক ইকবাল মনসুরের মা সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তরকালে চ্যানেল-এস এর এমডি তাজ চৌধুরী জানান- সাংবাদিক ইকবাল মনসুর অসুস্থ হওয়ার পর আমরা যুক্তরাজ্যের তহবিল গঠনের উদ্যোগ নেই। এতে আমরা যুক্তরাজ্যে বসবাসকারী সিলেটীদের ব্যাপক সাড়া পেয়েছি। তারা অসুস্থ সাংবাদিক ইকবাল মনসুরের চিকিৎসার জন্য সহযোগিতার এগিয়ে এসেছেন। তিনি এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। সাংবাদিক ইকবাল মনসুর ট্রিটমেন্ট ফান্ড ইউকের আহবায়ক সাংবাদিক আহাদ চৌধুরী বাবু সবার কাছে সাংবাদিক ইকবাল মনুসরের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। উল্লেখ্য সাংবাদিক ইকবাল মনসুর ট্রিটমেন্ট ফান্ড ইউকে চ্যানেল এস ও জাষ্ট হেল্প এর সহযোগীতায় প্রায় ৩২লাখ ২৫ হাজার টাকা সংগ্রহ করে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed