চুনারুঘাটে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ জেলার চুনারুঘাট বাজার এলাকায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের নিয়মিত বাজার অভিযান চলাকালে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
ওজনে কারচুপির দায়ে মাতৃঙ্গল সুইটসকে ২ হাজার টাকা, পন্যের গায়ে মূল্য তালিকা না থাকায় মিষ্টি কিং কে ৪ হাজার টাকা, প্রাইম ফুডকে ১ হাজার, হ্যালো বেকারিকে ১ হাজার এবং মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার দায়ে তানিসা ফার্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বাজারের কাঁচা বাজার ও মাছ বাজার থেকে ২০ টিরও বেশি বেআইনী বাটখারা বাজেয়াপ্ত করা হয়।
অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পামলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান আমিরুল ইসলাম মাসুদ।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed