কাল পহেলা বৈশাখ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ শুক্রবার চৈত্র সংক্রান্তি। বাংলা সনের সবশেষ মাস চৈত্রের শেষ দিন। এক ক্রান্তি হতে উঠে আরেক ক্রান্তিতে সংক্রান্তি। বাংলা সনের সমাপনী মাস চৈত্রের এ শেষ দিনটি সনাতন বাঙালির লৌকিক আচারের ‘চৈত্র সংক্রান্তি’।
আজ ৩০ চৈত্র ১৪২৪। প্রকৃতির আকুল করা ফাগুন, চৈতালী হাওয়ায় উতল-উদাস করা যে বসন্ত তারও বিদায় আজ। বসন্ত মুখর হয়ে উঠেছিল তরুলতা, বিটপী আর বনস্পতিতে। এবারে ঋতুরাজ বসন্তের বড়ভাগ জুড়েই ছিল খরতাপ। তপ্ত দিনলিপিতে বৃষ্টির শান্ত-শীতল পরশও জুটেছিল জনজীবনে। ঝড়-ঝঞ্ঝাও বাদ যায়নি।
সনাতন হিন্দু সমপ্রদায় বাংলা মাসের শেষ দিনে শাস্ত্র ও লোকাচার অনুসারে স্নান, দান, ব্রত, উপবাস ক্রিয়াকর্মে কাটান। মূলত স্বামী, সংসার, কৃষি, ব্যবসার মঙ্গল কামনায় লোকাচারে বিশ্বাসী নারী ব্রত পালন করেন। এ সময় আমিষ নিষিদ্ধ থাকে। থাকে নিরামিষ, শাক-সবজি আর সাত রকমের তেতো খাবারের ব্যবস্থা। বাড়ির আশপাশ থেকে শাক তুলে রান্না করেন গৃহিণীরা। গ্রামের গৃহিণীরা মাটির ঘরদোর লেপাপোছা করেন। মেঝেতে আলপনাও আঁকেন অনেকে। ভিটেসহ রান্নাঘর, গোয়ালঘর সবই পরিষ্কার করা হয়। সকালে গরুর গা ধুয়ে দেয় রাখাল বালক। এদিন ঘরে ঘরে চলে বিশেষ রান্না। উন্নতমানের খাবার ছাড়াও তৈরি করা হয় নকশি পিঠা, পায়েস, নারকেলের নাড়ু। সচ্ছল গেরস্থরা নতুন জামা-কাপড় পরে একে অন্যের বাড়িতে বেড়াতে যান। খোশগল্প করে সময় কাটান।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed