স্ত্রীর ঝাড়ুর আঘাতে স্বামীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গায় স্ত্রীর ঝাঁটাপেটায় প্রাণ হারিয়েছেন স্বামী আবদুল হাকিম। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চণ্ডিপুরে এ ঘটনা ঘটে। নিহত আবদুল হাকিম চণ্ডিপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
ঘটনার পরপরই এলাকাবাসী স্ত্রী সাহেরা খাতুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে দিনমজুর আবদুল হাকিমের (৬০) সঙ্গে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্ত্রী সাহেরা খাতুনের ঝগড়া বাঁধে। ঝগড়ার একপর্যায়ে স্বামী আবদুল হাকিম স্ত্রীকে বাঁশ দিয়ে আঘাত করতে যান।
এ সময় উত্তেজিত হয়ে ঝাঁটার উল্টোপিঠ দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন সাহেরা খাতুন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আবদুল হাকিম। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।
এ ব্যাপারে নিহত আবদুল হাকিমের পুত্রবধূ শিউলি খাতুন বলেন, আমার শ্বশুর আবদুল হাকিম হাইপ্রেসারের রোগী ছিলেন। শাশুড়ি ঝাঁটার উল্টো পিঠ দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে গ্রামবাসী সাহেরাকে আটক করে পুলিশে খবর দেয়।
স্থানীয় সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ শেখ মাহাবুবুর রহমান জানান, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ঘাতক স্ত্রী সাহেরাকে গ্রেফতার করা হয়েছে। আবদুল হাকিমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed