Main Menu

সবুজ সিলেট সম্পাদকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম : দৈনিক সবুজ সিলেটের সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমানের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব পত্রিকা কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ পরবর্তী দোয়া পরিচালনা করেন বারুতখানাস্থ তবারক আলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাসুক আহমদ সালামী।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট রিপোর্টার্স ইউনিটির সভাপতি সালাম মসরুর, দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আব্দুল মুকিত, দৈনিক সিলেটের মানচিত্রের নির্বাহী সম্পাদক দিপু সিদ্দিকী, দৈনিক মানবকন্ঠের ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরী, জাগো নিউজের সিলেট ব্যুরো প্রধান ছামির মাহমুদ, দৈনিক সবুজ সিলেটের চিফ ফটোগ্রাফার কয়েছ আহমদ, সবুজ সিলেটের সিনিয়র রিপোর্টার কাইয়ুম উল্লাস, নুরুল হক শিপু, সৈয়দ বাপ্পী, স্টাফ রিপোর্টার জাহেদ আহমদ, জুমান আহমদ, দৈনিক সিলেটের মানচিত্রের সিনিয়র রিপোর্টার জামিল আহমেদ, শেখ মো. লুৎফুর রহমান, স্টাফ রিপোর্টার আহমদ ইমরান, সবুজ সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিছ আলী, এহিয়া আহমদ, নিজাম উদ্দিন টিপু, সিলেটের মানচিত্রের ফটোসাংবাদিক মো. আজমল আলী, নিজামুল হক লিটন, রুবেল মিয়া, রাধে মল্লিক তপন, টিটু তালুকদার, সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, সহসাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, সবুজ সিলেটের ম্যানেজার জয়নাল আহমদ, সহকারী ম্যানেজার মো. ইশতিয়াক, দৈনিক সিলেটের মানচিত্রের কম্পিউটার ইনচার্জ মিলন তালুকদার, সবুজ সিলেটের অফিস সহকারী মো. বাপ্পী।

মিলাদ শেষে মুজিবুর রহমানের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করার পাশাপাশি শিরণি বিতরণ করা হয়।

Share





Related News

Comments are Closed