ফেঞ্চুগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৬ লাখ টাকার মাল লুট
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক দুবাই প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশপরা ডাকাতচক্র স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল সেটসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি েেঘটছে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ইলাশপুর (দক্ষিণ) গ্রামের দুবাই প্রবাসি কয়েছ মিয়ার বাড়ীতে।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাসেদুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
ইলাশপুর (দক্ষিণ) গ্রামের দুবাই প্রবাসি কয়েছ মিয়ার ছোট ভাই রোমান মিয়া জানান, কিছুদিন পূর্বে বড় ভাই (কয়েছ মিয়া) দেশে আসেন। বৃহস্পতিবার ভোররাত ৩টায় তাদের ঘরের বারান্দার কলাপসেবল গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রথমেই তাদের বাবা আতাউর রহমান এর রুমে ঢুকে মুখ, হাত ও পা বেঁধে ফেলে। এরপর একে একে প্রতিটি রুমে ঢুকে শিশুদের কোলে নিয়ে হত্যার হুমকি দেয় ডাকাতরা। তারপর ঘরের সবাইকে বেঁধে তাদের কাছ থেকে চাবি এনে কাঠ ও ষ্টীলের আলমীরা খুলে প্রায় ১০ ভরি স্বর্ণাঙ্কার, নগদ ৫০ হাজার টাকা ও ৬ টি মোবাইল সেট লুটে নেয়। যার আনুমানিক মূল্য ৬ লক্ষাধিক টাকা। তিনি জানান, এ সময় তার বোন প্রতিবাদি হওয়ায় তাকে চড় থাপ্পড় মারে ডাকাতরা।
রোমান আরো জানান, সংঘবদ্ধ এ ডাকাতচক্রের ৬ সদস্য দেশীয় অস্ত্রসহ কালো হাফপ্যান্ট ও মুখোশপরা ছিল, অন্যরা বাড়ী ঘেরাও করে রাখে। এ সময় সবাই সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। তাদের (ডাকাত) বয়স হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে হবে বলে জানান রোমান।
এর আগে অনুরূপভাবে ৬ এপ্রিল গভীর রাতে উপজেলার শরীফগঞ্জ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষিকা রাবেয়া খানমের বাড়ীতেও দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় ডাকাতচক্র স্বর্ণাঙ্কার, নগদ টাকা ও মোবাইল সেটসহ ২২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ওই ডাকাতির ঘটনায় থানায় মামলা হলেও ডাকাতদের কেউই ধরা পড়েনি। উদ্ধার হয়নি লুণ্ঠিত মালামালও।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি তদন্ত জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ডাকাতি ঘটনার খবর পেয়ে ভোরে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। খবর পেয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাসেদুল হক চৌধুরী বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে। ডাকাতদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে বলেও জানান ওসি।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed