সিলেটে ৩দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে ৩দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এর উদ্বোধন করেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃনাল কান্তি দে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ও মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও প্রশাসন মাঠে একযোগে কাজ করছে। সরকারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে স্বল্পমূল্যে সহজে সরকারি সেবা পৌঁছে দেয়ার বিষয়ে উপকারভোগী হিসেবে জনগণকে সম্পৃক্ত করানো এ ডিজিটাল উদ্ভাবনী মেলার মূল উদ্দেশ্য। তথ্য প্রযুক্তির ব্যবহার করে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিসহ জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গিকারবদ্ধ।
মধুসুধন চন্দ্রের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসএমপি কমিশনার মো. গোলাম কিবরিয়া, স্থানীয় সরকার বিভাগ সিলেটের পরিচালক মতিউর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির, প্রাথমিক শিক্ষা সিলেটের বিভাগীয় পরিচালক তাহমিনা আক্তার ও সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ফেরদৌস আরা। অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত স্কুল-কলেজ এর শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed