কুবিতে সাংবাদিক লাঞ্ছনায় শাবি প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
হাবিবুল হাসান, শাবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা কর্তৃক সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর ও সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গত পহেলা এপ্রিল রবিবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাঁঠাল তলায় ‘দৈনিক পুর্বাশা’র কুবি প্রতিনিধি মহিউদ্দিন মাহিকে ডেকে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন কুবি ছাত্রলীগ নেতা আব্দুর রহমান ও নূর উদ্দিন রাসেল। এসময় তারা ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানতে পেরেছি।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি আরেক সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বেশ কিছু ছাত্রলীগ নেতাকর্মী। এ ধরনের অতর্কিত হামলা ও লাঞ্ছনার ঘটনায় সাংবাদিকতার মত একটি স্বাধীন ও মুক্ত পেশা হুমকির সম্মুখীন হবে বলে আমরা মনে করি। আমরা চাই, শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয় নয় সারা বাংলাদেশের সকল ক্যাম্পাস প্রতিবেদকদের সুরক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজনৈতিক সংগঠন, সংশ্লিষ্ট গণমাধ্যম এবং সাংবাদিক নেতৃবৃন্দ যথেষ্ট উদার ও গণতান্ত্রিক মানসিকতা পোষণ করবেন।
তারা আরো বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা বারবার হামলা ও লাঞ্ছনার শিকার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাস্তিমূলক কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। কুবি প্রশাসনের এমন আচরন অত্যন্ত দুঃখজনক।
আমরা আশা করবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করবেন। এছাড়া সাংবাদিক লাঞ্ছনার সাথে জড়িতদের আজীবন বহিস্কার করে বঙ্গবন্ধুর হাতেগড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে আগাছামুক্ত করতে শাখা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহবান জানান তারা।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed