সিলেটে মা-ছেলে হত্যা: ময়নাতদন্ত ও দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরাবাজারের খারপাড়ায় নিহত মা-ছেলের ময়নাতদন্ত সোমবার দুপুরে সম্পন্ন হওয়ার পর তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বিকেল ৪টার দিকে নগরীর মানিক পীরের গোরস্থানে তাদের দাফন করা হয়। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশু রাইসাকে তার মা-ভাইয়ের সাথে শেষ দেখা করতে দেওয়া হয়নি।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুসনে আরা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, “মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে অনেক কিছু প্রকাশ করা যাচ্ছে না।”
এদিকে, মা-ছেলে হত্যার ঘটনায় গত রোববার (১ এপ্রিল) মধ্যরাতে কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা (নং-০২(৪)১৮) দায়ের করেন নিহত রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল আলম বলেন, মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা না হলেও সন্দেহের তালিকায় ৩-৪ জন আছেন।
তবে মা ছেলের হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
প্রসঙ্গত, গত রোববার দুপুরে নগরীর মিরাবাজারের মিতালী আবাসিক এলাকার ১৫/জে নম্বর বাসা থেকে রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে রবিউল ইসলাম রোকনের (১৭) লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের ভাই জাকির হোসেন সূত্রে জানা যায়, গত একবছর ধরে তারা ওই বাসায় ভাড়া থাকতেন। গত শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে রোকেয়াদের সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল।
রোববার সকালে তাদের খোঁজ নিতে মিরাবাজারস্থ বাসায় আসেন নিহতের ভাই জাকির হোসেন। বাসায় এসে ভেতর থেকে তিনি তাদের দরজা বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকির পরও কেউ দরজা না খোলায় তিনি বাড়ির মালিককে খবর দেন।
পরে বাড়ির মালিক ঘটনা শুনে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘরে প্রবেশ করে তাদের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের মধ্যে কান্নারত অবস্থায় পাঁচ বছর বয়সী মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed