Main Menu

সিলেটে ঝড়ের কবলে পড়ে যুবক আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজিরবাজার সেতুতে বৃহস্পতিবার রাতে ঝড়ের সময় একটি চটপটির গাড়ি উড়ে এসে মোটর সাইকেলের উপর পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
আহত যুবক মোসাদ্দেক হোসেন মুসা দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক।
জানা যায়- বৃহস্পতিবার রাতে ঝড়ের সময় মুসা কাজির বাজার সেতু দিয়ে সিলেট নগরীতে আসছিলেন। হঠাৎ প্রচন্ড ঝড়ে একটি চটপটির গাড়ি মোটর সাইকেলের উপর এসে পড়ে। এতে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেয়ার জন্য বলেন। ওসমানী হাসপাতালের আইসিইউতে সিট খালি না থাকায় তাকে ওয়েসিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে তাকে ণাইফ সাপোর্টে রাখা হয়। আজ শুক্রবার তাকে এয়ার এম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানোর কথা রয়েছে।

Share





Related News

Comments are Closed