কানাইঘাটে ভাগ্নের হাতে মামা নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের চতুল বাজারে আপন মামাকে কুপিয়ে হত্যা করেছে ভাগ্নে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টার দিকে।
নিহত নাজিম উদ্দিন (৩৮) উপজেলার বড়চতুল ইউনিয়নের পর্বতপুর রতনপুর গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত ভাগ্নে একই গ্রামের হরুহনার পুত্র আলমাছ উদ্দিনকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ।
জানা যায়, নাজিম উদ্দিন রাত ৮ টার দিকে চতুল বাজারে গেলে তার আপন ভাগ্নে আলমাছ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed