Main Menu

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে ২ তরুণ-তরুণী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী ২৩১/১ মাইল খুঁটির কাছে ট্রেনে কাটা পড়ে দুই আদিবাসী তরুণ-তরুণী নিহত হয়েছে।

শুক্রবার (৩০ মার্চ) ভোর রাতে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা উপবন ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়।

নিহতরা হলেন, উপজেলার মেরিনা চা বাগানের বাসিন্দা এভেন মারাকের মেয়ে সন্ধ্যা সাংমা (১৭) ও একই এলাকার আলেকজান্ডারের ছেলে জয় (১৮)। নিহতদের মধ্যে সন্ধ্যা সাংমা দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও জয়ন্ত রুরম কুলাউড়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।  তাদের উভয়ের বাড়ি মেরিনা চা পানপুঞ্জি এলাকায়।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ওই দুজন আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তাদের সাথে থাকা দুটি মোবাইল ফোন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed