কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত সিলেট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রচন্ড ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেট নগরীর বিদ্যুত ব্যবস্থা। বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত নগরীর বেশীরভাগ এলাকা ছিল বিদ্যুতহীন।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক অমিত হাসান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে রাত ৮টা ৪১ মিনিট পর্যন্ত নগরীর ওপর দিয়ে প্রচন্ড কালবৈশাখী ঝড় বড়ে যায়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৯৩ কিলোমিটার থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত।
সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস জানান, আকস্মিক ঝড়ে নগরীর সুবিদবাজারে ১১কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে টিনের চাল পরে লাইন ছিঁড়ে পরেছে। এছাড়া কুমারগাওয়ে ২টি বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় মেরামতের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। রাত ১টার পর নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়।
এদিকে, ঝড়ে নগরীর পশ্চিম পীর মহল্লা এলাকাস্থ সিলেট বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন একটি মসজিদের টিনের চাল উপড়ে পড়েছে। এতে মসজিদটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঝড়ে নগরীর জিন্দাবাজার, বারুদখানা, মদিনা মার্কেটসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গাছ উপড়ে পরে। অনেক স্থানে বিল বোর্ড ধ্বসে পরেছে। নগরীর মির্জাজাঙ্গালসহ বিভিন্ন এলাকায় ঘরের চাল উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ের কবলে পরে সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুতের সংযোগ লাইন ছিঁড়ে যায়। বেশ কয়েকটি স্থানে উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। ঝড়ে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ঝড় চলাকালীন সময়ে রাস্তাঘাটে যানচলাচল বন্ধ হয়ে যায়।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed