গোলাপগঞ্জে ফল ব্যবসায়ী নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারের এক ফল ব্যবসায়ী ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ফল ব্যবসায়ীর নাম আব্দুল মতিন (৪২)। তিনি গোলাপগঞ্জ উপজেলার কায়স্থগ্রাম (নয়াগ্রাম) মৃত ছওয়ার আলীর দ্বিতীয় ছেলে।
তার পরিবার সূত্রে জানা যায় তিনি গত ২৬ শে মার্চ সোমবার থেকে নিখোঁজ রয়েছেন। হারিয়ে যাওয়ার সময় তার পরনে লুঙী এবং সাদা প্রিন্টের শার্ট পরিহিত ছিলো। কেউ তার সন্ধান পেলে গোলাগঞ্জ থানায় যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
পরিবারে পক্ষ থেকে বড় ভাই হান্নান বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি জিডি করেছেন। জিডি নং ১৫০৭।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed