Main Menu

ফেঞ্চুগঞ্জে পাঁচ ইউপিতে বিএনপি ৩, আ’লীগ ১, স্বতন্ত্র ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়নের মধ্যে তিনটিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে বিএনপি। একটিতে আওয়ামী লীগ এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় আনুষ্ঠানিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ বদরুদ্দোজা আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৫৫৪৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাহিরুল ইসলাম মুরাদ পেয়েছেন ৩৮৬৪ ভোট।
২নং মাইজগাঁও ইউনিয়নে ধানের শীষ প্রতীকে উপজেলা বিএনপির সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী ৫১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের জুবেদ আহমদ চৌধুরী শিপু পেয়েছেন ৪২২৫ ভোট।
৩নং ঘিলাছড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী লেইছ চৌধুরী নৌকা প্রতীকে ৭৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আপ্তাব আলী পেয়েছেন ৪৪৬৬ ভোট।
৪নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আহমদ জিলু ধানের শীষ প্রতীকে ৩৫৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের লুদু মিয়া পেয়েছেন ২৭৯৮ ভোট।
৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপদে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান উদ্দিন ধানের শীষ প্রতীকে ২৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান মিঠু ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৪৭৫ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে সকাল ৮টায় উপজেলার ৪৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

Share





Related News

Comments are Closed