ক্বীন ব্রিজে মোমবাতি জ্বালিয়ে মাহিদ হত্যার প্রতিবাদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাবি ছাত্র মাহিদ হত্যার বিচার ও নিরাপদ ক্বীন ব্রিজের দাবিতে আলোর মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। এতে শাবিপ্রবির শত শত শিক্ষার্থী অংশ নেয়।
বুধবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় কর্মসূচির শুরুতে শাবিপ্রবি শিক্ষার্থীরা নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ করে। এখান থেকে র্যালি সহকারে ব্রিজের ওপারে (দক্ষিণ সুরমা) গিয়ে নিহত শাবিপ্রবির ছাত্র মাহিদের স্মরণে আলোক প্রজ্জ্বলন করে তারা। এসময় মাহিদ হত্যার বিচারের দাবিতে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা ক্বীন ব্রিজ এলাকা।
এর আগে সমাবেশে বক্তারা বলেন- ক্বীন ব্রিজের এপাড়ে জেলা প্রশাসকের কার্যালয়, সিটি কর্পোরেশন আর জেলা আদালত। এছাড়া জেলা প্রশাসকের বাসাও সেখানে। একটু সামনে এগুলেই পুলিশ সুপারের কার্যালয়। রয়েছে সার্কিট হাউজ। অথচ এ এলাকা দিয়ে যাতায়াতরত মানুষ নিরাপদ নয়। এখানেই ঘটছে ছিনতাই খুনসহ নানা অনৈতিক ঘটনা। যার সর্বশেষ শিকার হলো মাহিদ।
এ সময় বক্তারা, মাহিদ হত্যার বিচার ও ক্বীন ব্রিজ মানুষের জন্য নিরাপদ করে তোলার দাবি জানান।
এর আগে মঙ্গলবার সকালে সাবেক শাবি শিক্ষার্থী মাহিদ আল সালাম হত্যার প্রতিবাদে কাফনের কাপড় পরে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। এই অবস্থান কর্মসূচির পর তারা হত্যাকারীকে গ্রেপ্তারসহ সিলেটের সড়কগুলো নিরাপদ করার দাবিতে সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
প্রসঙ্গত, গত রোববার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত মাহিদ আল সালামকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ব্যাগ ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আহত মাহিদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।
মাহিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঘটনার সময় তিনি নগরীর মদিনা মার্কেট এলাকার বাসা থেকে ঢাকায় যাওয়ার জন্য কদমতলী বাস টার্মিনালের উদ্দেশে যাচ্ছিলেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed