কানাইঘাটে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
কানাইঘাট সংবাদদাতা: সিলেট অঞ্চলে শস্য নীবিড়তা প্রকল্পের আওতায় কানাইঘাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে আয়োজিত কৃষি প্রযুক্তি মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেনের পরিচালনায় মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপাড় (পূর্ব) ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাংবাদিক আলা উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল হোসেন, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক সংগঠনের সদস্যরা।
মেলায় বেশ কয়েকটি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ ঔষধি গাছের চারাসহ বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি পণ্যের উৎপাদনের স্টল অংশগ্রহণ করেছে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed