Main Menu

কানাইঘাটে হতদরিদ্র ২০ দম্পতির যৌতুকবিহীন বিয়ে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলায় আনন্দঘন পরিবেশে অসহায় হতদরিদ্র ২০ দম্পতির যৌতুকবিহীন গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম উলামা, স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধি সহ সকলের উপস্থিতিতে বুধবার (২৮ মার্চ) সকাল ১১টায় কানাইঘাট বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলীর নিজ বাড়ী রাউতগ্রাম মাদানীনগরে ইসলাহুল মুসলিমিন পরিষদ ইউকে নামের একটি সংগঠনের উদ্যোগে যৌতুকবিহীন এ গণবিবাহ সম্পন্ন হয়।
যৌতুকবিহীন গণবিবাহ অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে দরিদ্র পরিবারের ২০ নবদম্পতির প্রত্যেককে তাদের ভরণপোষণের জন্য একটি করে সেলাই মেশিন, ১টি ছাগল এবং সংসার সাজানোর জন্য বিবাহ উপহার সামগ্রী এবং আর্থিকভাবে সাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়।
নব দম্পতিদের পরিবার ও তাদের স্বজনরা যৌতুকবিহীন বিয়ে ও সংসার সাজানোর জিনিসপত্র পেয়ে অনেকে আনন্দে কেঁদে ফেলেন।
গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত সবাই এ ধরণের মহতি উদ্যোগ গ্রহন করায় ইসলাহুল মুসলিমিনের বাংলাদেশের প্রতিনিধি আল্লামা ফরিদ উদ্দিন মাসুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
গণবিবাহ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ইসলাহুল মুসলিমিনের উদ্যোগে এ নিয়ে তিন বার বড়চতুল ইউনিয়নে যৌতুকবিহীন গণবিবাহ সম্পন্ন হয়েছে।

Share





Related News

Comments are Closed