Main Menu

সিলেটে মামলার হাজিরায় গিয়ে এক ব্যক্তি নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধিন শেখপাড়া কুমারগাঁও গ্রামের মৃত মাঈন উদ্দিনের ছেলে মোঃ আতাউর রহমান (৫১) গত দুদিন ধরে নিখোঁজ রয়েছেন।

তিনি ২৫ মার্চ রোববার নিজ বাড়ী থেকে সকাল ১০টায় বের হয়ে সিলেট আদালতে একটি স্বত্ব মামলায় (নং ৩৮/২০০১) হাজিরা দেওয়ার জন্য বের হন। কিন্তু সন্ধ্যার মধ্যে বাসায় না ফেরায় পবিারের লোকজন সিলেট জজ কোর্টে খোঁজ নিলে মামলার আইনজীবী জানান, আতাউর কোর্টে আসেননি।

পরে সকল আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ-খবর নিয়েও কোন সন্ধান না পেয়ে নিখোঁজ আতাউরের ভাই মোঃ মিলাদ হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং- ৯৮৭, তাং ২৬/০৩/২০১৮ইং।

নিখোজকালে তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমÐল গোলাকার, গায়ের রং ফর্সা, মুখে সাদা দাঁড়ি আছে। আতাউর সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। কেউ তার সন্ধান পেলে ০১৭৩৩ ৮১৫৩৮০ ও ০১৬১৫ ৭৭৮১৯২ নাম্বার মোবাইলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার ভাই আসাদ।

Share





Related News

Comments are Closed