জকিগঞ্জে হামলায় আহত যুবকের মৃত্যু, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হামলায় গুরুতর আহত হয়ে আব্দুল মুমিন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার নিজগ্রামে।
গত ২০ মার্চ মঙ্গলবার রাতে মুমিনকে তার চাচাতো ভাই কাওসারসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত মুমিনকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
এদিকে হামলার ঘটনায় মুমিনের স্ত্রী হামলাকারী কাওসার আহমদসহ ৭ জনকে আসামী করে জকিগঞ্জ থানায় মামলা করলে পুলিশ এরই মধ্যে দুজনকে আটক করেছে।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, মুমিনের স্ত্রী ৭জনকে আসামী করে থানায় একটি মামলা করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। তিনিও মুমিনের মৃত্যুর সংবাদ পেয়েছেন বলে জানান।
উল্লেখ্য, মুমিনের চাচাতো ভাই একই গ্রামের বাসিন্দা কাওছারসহ অন্যদের সাথে বাড়ির সীমানা নিয়ে মুমিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই জের ধরে গত মঙ্গলবার রাতে মুমিনের বাড়ীতে এসে কাওসারসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। হামলায় মুমিন গুরুতর আহত হয়।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed