পাইলট আবিদের স্ত্রী আফসানা আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক : স্বামীর পথ ধরে না ফেরার দেশে চলে গেলেন নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম টপি।
নেপালে দুর্ঘটনার কয়েক দিনের মধ্যে স্ট্রোক করেন টপি। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে।
২০ মার্চ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের যুগ্মপরিচালক প্রফেসর ড. বদরুল আলম মন্ডল বলেছিলেন, ক্যাপ্টেন আবিদের স্ত্রী বেঁচে আছেন। তবে তার অবস্থা সঙ্কটপূর্ণ। তবে তার কিডনি, হার্ট লিভার সব সচল রয়েছে। তার রক্ত চাপ ১২০/৮০। কিন্তু তার ব্রেন স্বাভাবিক রেসপন্স করছে না। যন্ত্রের সাহায্যে তার শ্বাস-প্রশ্বাস চলছে।
২২ মার্চ তিনি আরও খারাপ খবর জানান। বলেন, টপির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার কিডনি রেসপন্স কম করছে। ব্লাড প্রেসারও কমে গেছে। উন্নত যা চিকিৎসা দেশেই সম্ভব। বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থাতেই নেই টপি।
এরপর শুক্রবার সকাল সাড়ে ৯টায় এল সবচেয়ে খারাপ খবরটি। এই পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন টপি।
প্রফেসর ড. বদরুল আলম মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। টপির মৃত্যুর খবর শুনে হাসপাতালে ভিড় করেছেন তার স্বজনরা।
পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমকে বনানীর সামরিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই দাফন করা হবে। আজ শুক্রবার বাদ আসর রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরে নামাজে জানাজা শেষে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে।
বাবা-মাকে হারিয়ে এতিম হয়ে গোলো বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ বিন সুলতান ও আফসানা খানমের একমাত্র ছেলে তানজিব বিন সুলতান মাহি। যে সময়ে বাবা-মাকে পাশে দরকার ঠিক তখনই বাবা-মাকে একসাথে হারালো ১৪ বছর বয়সের মাহি। সে ‘ও’ লেভেলে পড়াশোনা করছে।
গত ১২ মার্চ দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ মডেলের এস২-এজিইউ বিমানে ৭১ জন আরোহী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে রওনা করেন পাইলট আবিদ। বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। এতে বিমানে থাকা ৫১ জন নিহত হন।
দুর্ঘটনায় পাইলট আবিদ সুলতানকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও একদিন পর ১৩ মার্চ তাকে মৃত ঘোষণা করা হয়। স্বামীর মৃত্যুর সংবাদ শোনার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed