Main Menu

সিলেট ক্লাবে পুল খেলার উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সিলেটের বিমানবন্দর বাইপাস সড়কের বড়শালায় অবস্থিত সিলেট ক্লাবে পুল খেলার উদ্বোধন করা হয়েছে। খেলার উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।

বৃহস্পতিবার (২২ মার্চ) রাতে ক্লাবের অডিটোরিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়। এ খেলা ২২ মার্চ থেকে চলবে ২৬ মার্চ পর্যন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ক্লাবের প্রেসিডেন্ট হাসিন আহমদ, সহ সভাপতি আফজাল রশিদ চৌধুরী, মেম্বার (এডমিন) মুফতি তাহেব আহমদ, মেম্বার (ফাইন্যান্স) তলায়েত হোসেন, মেম্বার (এন্টারটেইনমেন্ট) মাশরুফ আহমদ মাসুক, এনডিসি ইসতিয়াক ইমন, বিসিবি’র পরিচালক শফিউল আলম নাদেল, ইমরান আহমদ, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। এসময় আরো উপস্থিত ছিলেন মুজিবুর রব বাবুল, সিরাজুল ইসলাম শামীম, কাউছার হোসেন শাহীন, হাফিজ আহমদ, দেওয়ান আল আমিন আল মুতাকাব্বির, কামরুজ্জামান বাবু, এনামুল কুদ্দুস চৌধুরী, ওয়াসিদ আহমদ চৌধুরী, মো. হানিফ প্রমুখ।

Share





Related News

Comments are Closed