ওসমানীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে বিদ্যুৎ স্পৃষ্টে গোলজার মিয়া (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির স্কুল রোড়ের সিরাজ মিয়ার নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্টে গোলজার মারা যায়। মৃত গোলজার মিয়া মোগলাবাজার থানার লামা করিমপুর গ্রামের কনর মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালাবাজার ইউপির স্কুল রোডের বাসিন্দা সিরাজ উদ্দিনের নির্মাণাধীন ভবনে রাজমেস্ত্রীর কাজ করছিল গোলজার মিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজ করতে গিয়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ঘটনার পর পরই তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে রাতে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়াই মৃত গোলজারের লাশ তার স্বজনরা নিয়ে গেছেন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed