Main Menu

গলাচিপায় ২৫ মণ অবৈধ পলিথিন জব্দ, অর্থদণ্ড

সজিব খান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপা পৌর সদর লঞ্চঘাট থেকে এম ভি বাবুল এক্সপ্রেস নামে মালবাহি পরিবহন কার্গো থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ মন অবৈধ পলিথিন জব্দ করেছে র‌্যাব।
অতিরিক্ত পুলিশ সুপার সুরত আলমের নেতৃত্বে র‌্যাব সদস্যরা রবিবার বিকেলে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করে।
পরে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদকে জানালে তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ পলিথিন পরিবহনের দায়ে কার্গোর ম্যানেজার সঞ্জিব বিশ্বাসকে নগদ ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ সময় র‌্যাব-পটুয়াখালী-বরগুনা জেলার দায়িত্বপ্রাপ্ত এ্যাডিশনাল এসপি সুরত আলম ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে জব্দকৃত পলিথিন প্রশাসনের হেফাজতে নিয়ে পরিবেশ অধিদপ্তরে প্রেরণ করা হবে বলে জানানো হয়।
এদিকে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অবৈধ পলিথিন ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে সটকে পড়ে। স¤প্রতি গলাচিপার হাট-বাজারে ব্যাপক হারে অবৈধ পলিথিন বিক্রি হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

Share





Related News

Comments are Closed