Main Menu

বিশ্বনাথে যুবদল নেতা রাসেল কারাগারে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামীমুর রহমান রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

সোমবার সকালে গ্রেপ্তারের পর বিকেল সাড়ে ৩টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি উপজেলা সদরের নতুন বাজার এলাকায় লিফলেট ও বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন। পুলিশের অনুমতি ছাড়া মিছিল করায় পুলিশ বাদী হয়ে বিএনপির ৫১ নেতাকর্মীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। এদিন রাতেই বিশ্বনাথ থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে আরও ৩০-৪০জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। (মামলা নং ৪)। এই মামলায় যুবদল নেতা শামীমুর রহমান রাসেলকে গ্রেফতার করা হয়।

Share





Related News

Comments are Closed