গাজীপুর ও খুলনা সিটির নির্বাচনের তফসিল ৩১ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক : গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ৩১ মার্চ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
প্রসঙ্গগত, পাঁচ সিটি করপোরেশনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে ৪ সেপ্টেম্বর, সিলেটের ৮ অক্টোবর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর ও বরিশালের ২৩ অক্টোবর।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যেকোনো সময় ভোট করতে হবে।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, যেহেতু গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের প্রথম সভা আগে হয়েছে তাই এখানকার তফসিল আগে হবে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed